
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থীরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও সম্পন্ন করেন।
দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে তারা শপথ নেন। শপথ গ্রহণের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।
এর আগে, সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। তাদেরও শপথ পাঠ করান একই প্রধান নির্বাচন কমিশনার।