
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) দুপুরে দেওয়া এক শোকবার্তায় তিনি এ দুঃখজনক ঘটনায় নিজের শোক ও সমবেদনা জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শনিবার সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি মহান আল্লাহর কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।