
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান–কে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তাঁর মেয়ে জাইমা রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ।”
ছোটবেলা থেকেই তিনি এবং অনেকের মনে জন্ম নেয় বিশ্বাস, যে বাবা সবকিছুতে পারদর্শী। বাবা হয়ে ওঠেন জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
জাইমা তার পোস্টে বলেন, “আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। তাঁর বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।”
তিনি আরও লিখেছেন, “আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ বৈশিষ্ট্যই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।”