
খুলনায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির ওই এলাকার মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের পুত্র।
লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক ছাত্রদল নেতা সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে কি কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।