
"তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
রবিবার(১২জুলাই) দুপুরের দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শোভন দত্ত ও মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম প্রমুখ।
তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন অধিকার ও সামগ্রিক বিকাশে গুরুত্ব তুলে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শোভন দত্ত বলেন,তরুনদের যাতে টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবাধিকার, লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে তরুনদের প্রতি আহ্বান জানান তিনি।
পরে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিন জন কে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
এসময় মাটিরাঙা উপজেলা ফুড ইন্সপেক্টর মো: মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা দপ্তরের সকল মাঠকর্মী,বিভিন্ন স্কুলের মেয়ে শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।