
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায়।
পুলিশ জানিয়েছে, এমপির গাড়ি যখন ব্রিজের এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের প্রভাবেই সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে, তার গাড়িচালক এবং ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন এবং পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে এমপি আতিকুর রহমান মুজাহিদের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।