
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, সজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। পুলিশ বলছে, তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।