
প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে চলমান আন্দোলনের মধ্যেই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। একটি বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
সংগঠন সূত্রে জানা যায়, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও বিষয়টি জানানো হয়। সেখানে লেখা হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’
পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে একই বার্তায় বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’