
পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সারজিস আলম তোরণ, বিলবোর্ড ও ব্যানার ব্যবহার করেছেন। এই কার্যক্রমকে কেন্দ্র করে তাকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে।