
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য আগেভাগেই ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিভাগটি জানায়, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের সম্ভাব্য সময় হিসেবে আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি বিবেচনায় রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী এর আগেও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।