
রাজধানীর দুই এলাকায় পৃথক ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামপুর ও কামরাঙ্গীচরে এ ঘটনাগুলো ঘটে।
বিকাল ৫টার দিকে শ্যামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষ ভবঘুরের মরদেহ উদ্ধার করেন। পরে সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
একই দিন বিকেলে কামরাঙ্গীচর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন প্রায় ৭০ বছর বয়সী আরেক অজ্ঞাত পুরুষ ভবঘুরের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।