
জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শুক্রবার ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন মেহেদী ও মুন্না। তবে বড় ব্যবধানে হেরে আগামী যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে বাংলাদেশের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
শেষ ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাইবে বাংলাদেশের যুবারা।