
আগামী ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জমে উঠছে আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন। এবার সেই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বলিউড ও গ্লোবাল ডান্স আইকন নোরা ফাতেহি।
আগামী মঙ্গলবার (১২ মে) কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্সে দেখা যাবে তাকে। এই আয়োজন ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকদের তালিকা অনুযায়ী, নোরা ফাতেহির পাশাপাশি গ্লোবাল আইকন গ্লোবাল আইকন আলানিস মরিসেত, অ্যালেসা কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, ভেজড্রিম ও উইলিয়াম প্রিন্স।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন এলিয়ানা, জেসি রেয়েজ, ভেজড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরাও।
আয়োজকদের ভাষ্যমতে, এবারের ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানকে শুধুমাত্র খেলাধুলার আয়োজন হিসেবে নয়, বরং বিশ্বব্যাপী সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বিশাল মিলনমেলায় পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আলাদা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যানিটা, ফিউচার, ক্যাটি পেরি, লিসা, রেমা এবং টাইলা’র মতো বিশ্বখ্যাত শিল্পীরা।