
জুলাই প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐক্যবদ্ধ থাকবে, নাকি দেশবাসীকে পতিত ফ্যাসিবাদের কবলে ঠেলে দেবে—সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে হামিম বলেন, হাসিব কিংবা নুসরাতদের পরিস্থিতি দেখে এনসিপির উপলব্ধি করা উচিত, নিজেদের নিরাপদ অবস্থানে মনে করে সব লড়াই বিএনপি ও দেশের মানুষের ওপর ছেড়ে দিয়ে তারা নিজেরা স্বস্তিতে থাকতে চাইলেও নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের রেহাই দেবে না।
পোস্টের শেষাংশে তিনি বলেন, জুলাইকে ব্যর্থ করে দেওয়ার যে অপচেষ্টা দেশের বাইরে বিতাড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি এবং দেশের ভেতরে থাকা তাদের দোসররা চালিয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির কাফন-দাফন এ দেশের মাটিতেই করতে হবে।