
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে গেছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেয়। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জোটের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।