
দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবারের বৈঠকের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের জানানো হয়েছে। বৈঠকটি গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি তিনি।
তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আসন্ন বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে।