
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী বৃহস্পতিবার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদানের জন্য উপস্থিত হবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ২৯৯টি সংসদীয় আসনে ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ব্যালট পেপার ব্যবহার করে ভোট দিতে পারবেন।