
নির্বাচনী মাঠে সরব হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আজ একদিনেই তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে তার।