
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭-এর। তবে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ার পর তা সমাধানে কাজ করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দলের সদস্যরা।