
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে মঈন খানকে দেখতে যান।
এ সময় মঈন খানের সুস্থতার জন্য পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহর দরবারে তাঁর সুস্থতা কামনায় সবার কাছে প্রার্থনার আহ্বান জানান অধ্যাপক জাহিদ হোসেন।