
জাতীয় সংসদে দুটি বিলের বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সংসদ সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।
এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন চলাকালে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিরোধিতা করেন বিরোধীদলের সদস্যরা।
বিল দুটি নিয়ে আপত্তি জানানোর পর রাত ৮টার দিকে তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন।