
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে সংঘটিত অপরাধের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার দুপুরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনায়ও যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সরকারের সময়ে সংঘটিত অপরাধের কোনো ঘটনাই বিচারের বাইরে থাকছে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পুলিশের মনোবল ধীরে ধীরে ফিরে আসছে। ভবিষ্যতে পুলিশ বাহিনী আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
“পুলিশ বাহিনীর মনোবল আস্তে আস্তে ফিরে আসছে। পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ।”