
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার কাউকে না জানিয়ে প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সশরীরে পর্যবেক্ষণ করেছেন। পরিদর্শনকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে হাতিরপুল ও ফার্মগেটসহ কয়েকটি এলাকায় যান এবং সেখানে বর্জ্য জমে থাকতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই বিষয়ে জানান, প্রধানমন্ত্রীর ক্ষোভ ও নির্দেশনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।