
সরকার পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ পুলিশের ১৬ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুসারে সব ধরনের অবসরকালীন সুবিধা পাবেন। জনস্বার্থের কথা উল্লেখ করে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে পুলিশের গুরুত্বপূর্ণ একটি স্তরে একসঙ্গে বড় সংখ্যক কর্মকর্তার দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনা ঘটল, যা প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।