
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সাফল্য নতুন করে আলোচনায় আনতে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। সফর চলাকালে জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। পাশাপাশি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচারেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে।