
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের শীর্ষ নেতারা অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রেরিত শুভেচ্ছাবার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
শি জিনপিং বার্তায় চীন ও বাংলাদেশকে একে অপরের জন্য “ভালো প্রতিবেশি, বন্ধু ও সহযোগী” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বিগত বছর ধরে উভয় দেশ সম্মান, সমতা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে।”
চীনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই ধরনের সুদৃঢ় সম্পর্ক ভবিষ্যতের জন্য এক উদাহরণ হয়ে থাকবে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি আশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক আস্থা বাড়ানো, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় সম্প্রসারণে চীন আগ্রহী।
একই সময়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।