
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন রাষ্ট্রপতির সামনে শপথ নিয়ে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথবাক্য পাঠ করান। দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে একই স্থানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকেও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।