
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ০১৮২৬০৯৫৩১৮ নম্বর হতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর নাম ব্যবহার করে কিংবা তাঁর আত্মীয় পরিচয় প্রদান করে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার নিকট ফোনকল করা হচ্ছে।
উক্ত ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে মর্মে আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, প্রতিমন্ত্রী কিংবা তাঁর দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
উল্লেখ্য যে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এ বিষয়ে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অতএব, উক্ত ০১৮২৬০৯৫৩১৮ নম্বরসহ এ ধরনের কোনো ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।