
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে এবং এর সকল কনটেন্ট সকল সময় অ্যাকসেসিবল থাকবে। তবে পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।
এ তথ্যটি বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, আগের ঘোষণার কারণে যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে তা দূর করার জন্য বিষয়টি স্পষ্ট করা হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, “বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে। এর সকল কনটেন্ট সকল সময় অ্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।”
এ হিসেবে সাধারণ জনগণ এবং ইতিহাসবিদরা চাইলে ভবিষ্যতেও পেজের তথ্য ব্যবহার করতে পারবেন।