
সম্প্রতি বাংলাদেশের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে।
শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।