
মতপার্থক্য ভুলে বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
টেলিভিশনে প্রচারিত ভাষণে ইরানের প্রেসিডেন্ট তার দেশের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কঠোর সমালোচনা করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান শক্ত অবস্থান নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইরান কোনো দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা খুব ভালো করেই জানে।’