
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে বিস্মিত করেছেন।’
তিনি বলেন, ‘কেউ ভাবেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’
আরাগচি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের সমর্থন ছিল। এত সমর্থন থাকার পরও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিশ্বকে বিস্মিত করেছে বলেও দাবি করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাত দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার সামর্থ্যও বিশ্বের সামনে তুলে ধরেছে।
সূত্র: আল জাজিরা