
মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত পারস্পরিক নিরাপত্তা চুক্তিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে ইরান।
সোমবার (১০ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, নতুন এই নিরাপত্তা চুক্তি ইরানের বিরুদ্ধে পরিচালিত হতে পারে—এমন কোনো আশঙ্কা তেহরান করছে না।
বাঘেই বলেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক মনোভাবের পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ে দৃষ্টিভঙ্গির নতুন একটি মোড়ের ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, বহিরাগত শক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, এই চুক্তি তারই প্রতিফলন।
সূত্র: মিডল ইস্ট আই