
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগের মধ্যেই পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।”
মমতা আরও বলেন, এই লড়াই একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল এবং এমন পরিস্থিতিতে দায়িত্ব ছেড়ে দেওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা। তাই তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে জোর আলোচনা চললেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপাতত পদ ছাড়ছেন না। তার এই অবস্থানের ফলে রাজ্যে একটি সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ প্রসঙ্গে রাজ্যের গভর্নর আর এন রবি-এর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন-এর সূত্র জানিয়েছে, বিজয়ী দল সরকার গঠনের দাবি জানালে এবং গভর্নর আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন নাও হতে পারে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ ৭ মে শেষ হচ্ছে, ফলে নতুন সরকার গঠনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে রয়েছে।