ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম। যুক্তরাজ্য থেকে পাঠানো এসব চালান দেশটির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর আটক করা হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলগামী কোনো সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার বা যাত্রাবিরতি করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
এর পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ যুক্তরাজ্য থেকে রওনা হওয়া দুটি চালান ২৪ মার্চ লিঁয়জ বিমানবন্দর-এ জব্দ করা হয়।
এর আগে ব্রিটেনের একটি অনুসন্ধানী গণমাধ্যম, বেলজিয়ামের একটি বেসরকারি সংস্থা, আয়ারল্যান্ডের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট এবং একটি ফিলিস্তিনি যুব সংগঠন যৌথভাবে ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করে জানায় যে, লিঁয়জ বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বেলজিয়াম কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়।