
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে উত্তর ইসরায়েলে ধারাবাহিক রকেট হামলার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। তাদের ভাষ্য অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হেজবুল্লাহর দাবি, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে ইসরায়েলের কিরইয়াত শামনা শহরে এবং রাত ২টা ৪৫ মিনিটে দোভিভ এলাকায় আকস্মিকভাবে রকেট নিক্ষেপ করা হয়।
তবে এসব হামলায় ইসরায়েলের কী পরিমাণ ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে হেজবুল্লাহ জানিয়েছিল, তারা ইসরায়েলের সামরিক অবস্থান, ঘাঁটি ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালিয়েছে।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হামলার ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।