
উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠানোর পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। এতে জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি নাবিকের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি।
উদ্ধারের পর তাদের নিরাপদে করাচি বন্দরে নেওয়া হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।