
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কুয়েত-এ অবস্থিত একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইতালির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি দেশটির বাহিনী অবস্থান করা ঘাঁটির কাছে সংঘটিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি আলি আল সালিম এয়ার বেজ এলাকাকে লক্ষ্য করে আঘাত হানে, যেখানে ইতালির পাশাপাশি মার্কিন বাহিনীর সদস্যরাও অবস্থান করছে। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে একটি সামরিক সরঞ্জাম বা বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে সেনাদের কেউ আহত হননি বলে ইতালির প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এদিকে কুয়েতের আরেকটি সামরিক স্থাপনার কাছেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সেখানে তিনজন সামরিক সদস্য সামান্য আহত হয়েছেন এবং কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান-কে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বাড়ছে।
সূত্র:আল–জাজিরা।