
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাতে সেখানে এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলেও জানা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গুলিবর্ষণে গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা অভিযুক্তদের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাজহারুল ইসলাম, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার।
তিনি বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়। এতে ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো দু’জনের পরিচয় পাওয়া যায়নি।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আহত ব্যক্তিকে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।