
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আদানায় ন্যাটোর ঘাঁটির নিকটবর্তী মার্কিন কনস্যুলেট থেকে সব অপ্রয়োজনীয় কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।” পাশাপাশি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগের জন্য সতর্ক করা হয়েছে।
এ ঘটনার আগে, গত বুধবার আঙ্কারা জানিয়েছিল, ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছিল। তবে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।