
মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর ভূখণ্ডে ইরানের হামলার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল রোববার (৮ মার্চ) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির সহকারী মহাসচিব হোসাম জাকি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। বৈঠকে আরব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানি হামলার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।