
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। তুরস্কের আকাশসীমায় ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি।
শনিবার (০১ মার্চ) শুরু হওয়া এ যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গোটা মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে। বিশেষ করে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় তেহরানের ধারাবাহিক হামলার ফলে সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে।
হেগসেথ বলেন, 'ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় যে ইরানি যুদ্ধজাহাজটি নিজেকে নিরাপদ মনে করছিল, সেটিকে একটি মার্কিন টর্পেডোর আঘাতে ডুবিয়ে দেওয়া হয়েছে।'