
প্রাথমিক শিক্ষার পরিধি ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে এ স্তরের শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ এবং তা অবৈতনিক। সরকার এখন ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে চায়।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গ্রেড ধীরে ধীরে বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে পর্যায়ক্রমে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।