
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১১ পিপস বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১৪১ ইউয়ানে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রাবাজারে প্রতিটি কার্যদিবসে ইউয়ানের বিনিময়মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী হার থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার খোলার আগে বাজারের অংশগ্রহণকারীদের দেওয়া দরগুলোর গড় হিসাবের ভিত্তিতে ইউয়ানের এই কেন্দ্রীয় সমতা হার নির্ধারণ করা হয়।
সূত্র: সিএমজি