
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত শরীআহ সুপারভাইজরী কমিটির ৭ম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শরীআহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ সিএসএএ। কমিটির সদস্য প্রফেসর ড. আবু ছালেহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম এবং শরীআহ সেক্রেটারি ফরিদ আহমেদ অংশ নেন।
সভায় ব্যাংকের শরীআহভিত্তিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।