
দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ৩ হাজার ৮৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্টও স্বর্ণের দাম বাড়িয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সেই সময় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।