
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাবে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ তাদের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তের ফলে প্রায় ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিবিএল গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ডিবিএল গ্রুপের মাসিক রপ্তানির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
১৯৯১ সালে যাত্রা শুরু করা ডিবিএল গ্রুপ বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুমুখী শিল্পগোষ্ঠী। পোশাক ও বস্ত্রশিল্পের পাশাপাশি টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবাসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।
এদিকে, ডিবিএল গ্রুপের একটি প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস পিএলসি ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে রয়েছে।