
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হ.ত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মামলায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।