
ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। দুই জেলার বর্তমান পুলিশ সুপারদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।