.jpeg)
খাগড়াছড়ির রামগড়ে ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৭২০৯) সহ সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯) এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি খাগড়াছড়ি সদর স্বনির্ভর এলাকার হুমায়ুন কবির এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে নয়টার রামগড় গামী প্রাইভেটকার টি দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক অতিক্রম করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এতে হাফছড়ি পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পিছু ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় গাড়িটি আটক করে। পরে তল্লাশি করে প্রাইভেট কার হতে ২টি বস্তায় ৮০টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা গাড়িটির সামনের গ্লাস ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।